যদি স্রষ্টাকে ভালবাসি
রচনা- মোহাম্মদ জাকির হোসেন
যদি স্রষ্টাকে ভালবাসি,
তবে যেন তাঁর সৃষ্টিকে ভালবাসি।
আমি মুসলমান,
হোক না সে খৃষ্টান;
আমি হিন্দু,
হোক না সে বৌদ্ধ;
আমি ইহুদি,
হোক না সে নাস্তিক;
আমি খৃষ্টান,
হোক না সে মুসলমান।
যতই করি না বিবাদ ওরে,
পরস্পর পরস্পরে;
স্রষ্টা তাঁর সকল সৃষ্টিকে
আলো, বাতাস, পানিতে
পরম মমতা দিয়ে রেখেছেন সযতনে;
শেষ বিচারের দিনে
যেন কেউ বলতে না পারে,
রেখেছো মোরে অযতনে।
তাই সৃষ্টির সেরা জীব হয়ে
যদি স্রষ্টাকে ভালবাসি,
তবে যেন তাঁর সৃষ্টিকে ভালবাসি।
Heart touching poem! Awesome! Unbelievable!
ReplyDelete