Posts

Showing posts from October, 2023

আজ বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কনওয়ে - রবীন্দ্রের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ৯ উইকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পরাজিত করে। উক্ত খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন রাচিন রবীন্দ্র।     আজ ৭ অক্টোবর ২০২৩ শনিবার হিমালয় পর্বতঘেরা ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১টায় সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার মধ্য দিয়ে ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট মিশন শুরু করতে যাচ্ছে।একই ভেন্যুতে ১০ অক্টোবর বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে গেল আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। জানি বাংলাদেশ, পারবে তুমিও! Good luck, Bangladesh!

যদি স্রষ্টাকে ভালবাসি

                               রচনা- মোহাম্মদ জাকির হোসেন যদি স্রষ্টাকে ভালবাসি,           তবে যেন তাঁর সৃষ্টিকে ভালবাসি। আমি মুসলমান,              হোক না সে খৃষ্টান; আমি হিন্দু,              হোক না সে বৌদ্ধ; আমি ইহুদি,              হোক না সে নাস্তিক; আমি খৃষ্টান,               হোক না সে মুসলমান। যতই করি না বিবাদ ওরে,                পরস্পর পরস্পরে; স্রষ্টা তাঁর সকল সৃষ্টিকে               আলো, বাতাস, পানিতে                         পরম মমতা দিয়ে রেখেছেন সযতনে; শেষ বিচারের দিনে                যেন কেউ বলতে না পারে,                   ...